"দ্য রিবেল অব মাইন্ড" যাচ্ছে নেপালে
আগামি ২৩ নভেম্বর থেকে নেপালের কাঠমান্ডু তে শুরু হতে যাচ্ছে নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথমবারের মত বর্নাঢ্য এ আয়োজনে বিশ্বের চারশো চলচ্চিত্রের মধ্য থেকে প্রদর্শনের জন্য মনোনীত হয় ৩০ টি চলচ্চিত্র যার মধ্যে বাংলাদেশ থেকে বগুড়ার চলচ্চিত্র সুপিন বর্মনের দ্য রিবেল অব মাইন্ড নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতামূলক এ উৎসবে বেস্ট ওমেন ফিল্ম কম্পিটিশনে লড়বে সুপিন বর্মনের দ্য রিবেল অব মাইন্ড। চলচ্চিত্রটি ইতোমধ্যে রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার অর্জন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের মূল গল্প নেয়া হয়েছে আফগানিস্তানের লেখক মোহাম্মদ আসেফ সোলতান জাদের ছোটগল্প অকিউপেশন থেকে। শামরিক শাসকের উপর লেখা এ গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চিত্রনাট্য করেন সুপিন বর্মন নিজেই। একজন সাহসী তরুনের গল্প নিয়ে এগিয়ে যায় চলচ্চিত্রের চিত্রপট। সাহসী এ তরুণের চরিত্রে অভিনয় করেন বিধান রায়। চলচ্চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজশাহির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেন সাদেকুর রহমান সুজন, কেয়া মনি, দীন মোহাম্মদ দীনু, তাজুল ইসলাম, সন্ধ্যা মনি, সাধনা গোস্বামী, সন্দ্বীপ গোস্বামী,বাপ্পিসহ অনেকে। বাংলাদেশ থেকে গতবছরও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনিত হয় সুপিন বর্মনের পোস্টমাস্টার। নেপাল কালচালাল অান্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে বগুড়া থেকে সুপিন বর্মনের চলচ্চিত্র নির্বাচিত হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেকে অভিনন্দন জানায় পুন্ড্রনগর ফিল্ম সোসাইটি, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার।

No comments