আসিতেছে "একপে".....
সকল ধরণের পরিষেবা বিল, শিক্ষা সংক্রান্ত ফি ও অন্যান্য ধরণের সেবার ফি
ইলেকট্রনিক উপায়ে প্রদান সহজতর করার উদ্দেশ্যে সমন্বিত ডিজিটাল পেমেন্ট
প্লাটফর্ম ’একপে' বাস্তবায়নের জন্য ১১ টি ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী
প্রতিষ্ঠানের সাথে এটুআই প্রোগ্রামের পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
হয়েছে।
এই প্লাটফর্মটি বাস্তবায়িত হলে দেশের যেকোন মানুষ সহজ ও ঝামেলাহীনভাবে যেকোনো সময় যেকোন স্থান থেকে সকল ধরণের বিল প্রদান করতে পারবে। প্রথম পর্যায়ে এই প্লাটফর্মে সকল ধরণের পরিষেবা বিল দেয়ার ব্যবস্থা চালু হবে।
এটুআই এর পক্ষ হতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো: মোস্তাফিজুর রহমান স্যার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মহোদয় জনাব জুয়েনা আজিজ।
আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে: ব্যাংক এশিয়া লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টেস লিমিটেড, বিকাশ লিমিটেড এবং আইপে সিস্টেম লিমিটেড।

No comments