Breaking News

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে সবিনয় অনুরোধ। সবাই শেয়ার করুন।

বাংলাদেশ আওয়ামীলীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আপনারা সবাই আওয়ামীলীগের এম,পি হওয়ার যোগ্য।দীর্ঘদিন মাঠে ময়দানে রাজপথে কাজ করে আপনারা সবাই নিজেদের অবস্থান গড়েছেন।আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী। সংঠনের কাজের সুবাদে কিছুটা অভিজ্ঞতা থেকেই বলছি।একজন এম,পি প্রার্থীর সাংগঠনিক কাজ ও দক্ষতা কেমন হয় আমরা বুঝি।দিনরাত পরিশ্রম করে একজন সাংসদ প্রার্থী বিশাল কর্মী বাহিনী নিয়ে সারাটি বছর ভোটারদের দর্জায় দর্জায় গিয়ে সরকারের উন্নয়ন প্রচার/প্রসারনার কাজ করেন।দলীয় কর্মসূচী সফল করেন।
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ  মনোনয়ন পত্র বিতরণ চলছে।অনেকেই মনোনয়ন কিনছেন কিন্ত ধ্রুব সত্য হল যে কোন একজন প্রার্থী-ই নৌকা প্রতিক বরাদ্দ পাবেন।আর বাকিরা উনার পক্ষে কাজ করার নির্দেশ পাবেন বঙ্গবন্ধু কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে তথা আমাদের প্রানের সংগঠন আওয়ামীলীগের কাছ থেকে।
যারা মনোনয়ন পাবেন না আপনাদের কাছে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি: আপনারা যারা নৌকা প্রতিকের মনোনয়ন পাবেন না তারা দয়া করে নৌকার প্রার্থীর বিপক্ষে বা বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার ভরাডুবি করবেন না।
মনে রাখবেন এই সংসদ নির্বাচন থেকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।এখন আমরা যদি গ্রুপিং করি তাহলে আগুন সন্ত্রাসী, দুর্নীতিবাজ আমাদের বিরুধি শক্তি ক্ষমতায় চলে আসবে।আর তখন দেশের ক্ষতি হবে,উন্নয়নের চাকা থমকে যাবে আর আওয়ামীলীগ ধ্বংস করে দিতে চাইবে।
আর আমরা যদি নৌকা মার্কা বিজয়ী করে আবারো দেশরত্ন শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি তাহলে আমাদের দেশ বিশ্বের বুকে উন্নয়নশীল দেশ হিসাবে সর্বোচ্চ মাথা উচু করে দাঁড়াবে।দেশে থাকবে না কোন অভাব থাকবে না কোন বেকারত্ব।বাংলাদেশ একট আধুনিক সমৃদ্ধশালী দেশ হয়ে উঠবে এই আগামী ৫ বছরে।
তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে,
আওয়ামীলীগ যাকেই নৌকা মার্কা মনোনয়ন দিবে আমরা নিজের সর্বোচ্চ দিয়ে উনার পক্ষে কাজ করে নৌকা মার্কা কে বিজয়ী করব।প্রার্থী কে তা আমরা জানি না। আমরা জানি এই নৌকা প্রতিক বঙ্গবন্ধু তথা শেখ হাসিনার।আসু ন সবাই মিলে ঝাপিয়ে পড়ি নৌকার বিজয়ের জন্য।
✌⛵ নৌকা নৌকার বিজয় আসবেই অবশ্যই ⛵ ✌

শেখ ইয়াহইয়া
কর্মী, বাংলাদেশ ছাত্রলী।

No comments